বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সরকারি বিদ্যালয়ে ভর্তির শর্ত শিথিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে ২৫ নভেম্বর থেকে। শিক্ষার্থীদের লটারির মাধ্যমে ভর্তি করাতে হবে। কেন্দ্রীয়ভাবে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। তবে সদ্য সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই শর্ত শিথিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তর (মাউশি)।

এতে জানানো হয়, নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়ে এখনও শিক্ষক-কর্মচারীদের অ্যাডহক নিয়োগ সম্পন্ন হয়নি। সেসব প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে লটারিতে অংশ নিতে না পারলে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কমিটির মাধ্যমে লটারি করে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ নভেম্বর) ২০২২ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি জারি করে মাউশি। শিক্ষার্থী ভর্তিতে লটারি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় অংশ নিতে হবে।

মাউশি ওই বিজ্ঞপ্তিতে সংশোধনী দিয়ে নতুন সরকারি স্কুলে ভর্তির শর্ত শিথিল করে। এতে জানানো হয়, ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে দেশের সব সরকারি মাধ্যমিক স্কুলকে অংশগ্রহণ করতে হবে। তবে উপজেলা পর্যায়ে নতুন জাতীয়করণ করা যে সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা এখনও অ্যাডহক নিয়োগ পাননি, সে সব বিদ্যালয় লটারিতে অংশগ্রহণ করতে না পারলে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উপজেলা ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় তারা শিক্ষার্থী নির্বাচন করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে পারবে।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২০২২ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে ভর্তির জন্য জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিক্ষার্থীর বয়স ৬+ বছর নির্ধারণ করা হয়েছে।

২০২২ সালে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। আবেদন প্রক্রিয়া চলবে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফি’র ১১০ টাকা পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে।

করোনার কারণে গত বছরের মতো এ বছরও বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ হবে না। আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী www.dshe.gov.bd এর secondary circular/order ও www.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর আর বেসরকারি স্কুলের লটারি হবে ১৯ ডিসেম্বর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ