শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

খিদমাহ হাসপাতাল ও আওয়ার ইসলামের উদ্যোগে ঢাকার বিভিন্ন মাদরাসায় চলছে স্বাস্থ্য ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: রাজধানী ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত খিদমাহ হাসপাতাল প্রাইভেট লিমিটেড ও অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে রাজধানীর কওমি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনমূলক স্বাস্থ্য ক্যাম্পেইন শুরু হয়েছে।

No description available.

আজ ১৩ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় রাজধানীর মানিক নগর জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়া মাদরাসায় শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুসের স্বাগত বক্তব্যের মাধ্যমে এ স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্ধোধন হয়। এছাড়া উদ্ধোধন কালে আরো বক্তব্য রাখেন খিদমাহ হসপিটাল প্রাইভেট লিমিটেডে ডেপুটি ম্যানেজার জনাব নজরুল ইসলাম, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব প্রমূখ।

No description available.

জানা যায়, খিদমাহ হাসপাতাল প্রাইভেট লিমিটেড ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এর উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পেইন ধারাবাহিকভাবে আগামী তিনদিন এ ক্যাম্পেইন চলবে রাজধানীর মানিকনগর, পীরজঙ্গী, মতিঝিল ও বিভিন্ন এলাকার বেশ কয়েকটি মাদ্রাসায়।

No description available.

কওমি মাদ্রাসার ছাত্রদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হওয়া এই ক্যাম্পেইন সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে খিদমাহ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার রিয়াজ মাহমুদ বলেন, শিক্ষার্থীদের মাঝে সামান্য কিছু হাদিয়া তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আগামী দিনেও শিক্ষার্থীদের নিয়ে আমাদের নতুন কোনো কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, আজকের দিনে খিদমাহ হাসপাতাল প্রাইভেট লিমিটেড ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম বেশকিছু যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাম্পেইন, শিক্ষার্থীদের হাতে হাদিয়া পৌঁছে দেয়া ও স্বাস্থ্য কার্ড বিতরণসহ বেশ কিছু উদ্যোগ ছাত্রদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করছি। আয়োজন সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ।

No description available.

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ