শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কোম্পানির নাম বদলের পর এবার ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হলো দারুণ এই ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : সোশ্যাল মিডিয়া হিসেবে যথেষ্ট জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় পেয়েছে ফেসবুক। এখানে আপনি যেমন আপনার দৈনন্দিনের ঘটনা বা আপনার প্রতিভা আপলোড করে নিতে পারবেন তেমনি প্রয়জন পরলে আপনি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির সাথে কথাও বলতে পারবেন। কিন্তু বারবার প্রশ্ন উঠেছে মেসেঞ্জার ব্যবহার কতটা সুরক্ষিত তা নিয়ে। নেটিজেনদের প্রশ্ন উঠছে বারংবার যে, তাদের ব্যক্তিগত চ্যাট ঠিক কতটা সুরক্ষিত! আর‌ এই বিষয়ে এবার মার্ক জুকারবার্গ তার গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে মেসেঞ্জারে নিয়ে এসেছেন একদম নতুন একটি ফিচার।

কী এই নতুন ফিচার? : মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এবার মেসেঞ্জারে নিয়ে আসা হয়েছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ফিচারটি ‌। এই ফিচার ইতিমধ্যেই চালু ‌রয়েছে ফেসবুকের অন্যতম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। আর সেই ফিচারটি গ্রাহক সুরক্ষার কথা মাথায় রেখে এবার মেসেঞ্জারেও চালু করা হল। এছাড়াও‌ ফেসবুক থেকে জানান হয়েছে এখন থেকে চ্যাট ব্যাক আপের ক্ষেত্রেও থাকবে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ফিচারটি। অর্থাৎ একটি পাসওয়ার্ড ব্যবহার করে‌ এই অপশন অন রাখতে পারবেন গ্রাহকরা।

কী এই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ফিচার : এই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ফিচারটি হল এমন এঅ ফিচার যেখানে আপনার ব্যক্তিগত মেসজ হোক বা ভয়েস কল, ভিডিও কল সব ক্ষেত্রেই সুরক্ষা বজায় থাকবে। এই ফিচারের মাধ্যমে আপনি মেসেজে কারও কি কথা বলছেন বা ভয়েস ও ভিডিও কলে কি কথা বলছেন তা একদম নিরাপদ থাকে, যার অ্যাক্সেস পায়না সংস্থাও। এর আগেও গ্রাহক তথ্য সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে ফেসবুক । এবারও তার ব্যতিক্রম লক্ষ্য করা যায়নি। মেসেঞ্জারে কথা বলার‌ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই নিয়ে আসা হয়েছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ফিচারটি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ