শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে শিক্ষক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে একজন শিক্ষক তার জীবনের দীর্ঘ এই সফরে হয়ে ওঠেন সমৃদ্ধ, পরিপক্ক। শিক্ষার্থীকে দেখাতে পারেন জীবনের সঠিক দিশা। বলতে গেলে কওমি মাদরাসায় শিক্ষক প্রশিক্ষণের বিষয়টি অনেকটা অবহেলিত। তবে বর্তমানে এ বিষয়টি অনেকটাই চর্চায় আসতে শুরু করেছে। এ নিয়ে কাজ করে যাচ্ছেন শিক্ষক ও প্রশিক্ষক মাওলানা শিব্বির আহমদ। তিনি দায়িত্ব পালন করছেন বেফাকের প্রধান শিক্ষক প্রশিক্ষক হিসেবে। তার নিজেরও আছে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়াও তিনি নোয়াখালীর চরমটুয়া দারুল উলুম ইসলামিয়া মাদরাসার শাইখুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছেন ।
শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন আওয়ার ইসলামের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।
[caption id="" align="alignnone" width="300"]
মাওলানা শিব্বির আহমদের সাথে একান্ত আলাপচারিতায় আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমাযুন আইয়ুব। ছবি: আওয়ার ইসলাম।[/caption]
আওয়ার ইসলাম: নবীন ফারেগীনরা ফারেগের সাথে সাথেই শিক্ষকতা পেশায় যুক্ত হচ্ছেন, নতুন অথবা পুরাতন যারাই শিক্ষকতা পেশায় যুক্ত হচ্ছেন তাদের জন্য শিক্ষক প্রশিক্ষণ কতটা জরুরি বলে মনে করেন?
মাওলানা শিব্বির আহমদ: ড্রাইভিং ছাড়া যেমন ড্রাইভার হওয়া যায় না ঠিক তেমনি প্রশিক্ষণ ছাড়া শিক্ষক হওয়া যায় না। সরকার এই বিষয়টি প্রমাণ করেছে, যেমন কেউ এমএ পাশ করলেই শিক্ষক হতে পারে না, তার জন্য প্রশিক্ষণ প্রয়োজন।
পৃথিবীর যে কোন চাকরি করতে গেলে তাকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। দুর্ভাগ্যই বলতে হয়; আমাদের কওমি মাদরাসাগুলোতে কোনো প্রশিক্ষণ ছাড়াই শিক্ষকতা চলছে। এর মাধ্যমে আমাদের যে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে বের হচ্ছে তাদের অনেকেই অযোগ্য হয়ে বের হচ্ছে। বলা যায় এতে করে শিক্ষার্থীরা পঙ্গু হচ্ছে। শতকরা ৫ জন যোগ্য হয়ে বের হচ্ছে। এটা জাতীয়ভাবে আমাদের জন্য এক ধরনের ব্যর্থতা বলা যায়।
আওয়ার ইসলাম: প্রশিক্ষণ ছাড়া শিক্ষকতার কারণà§