শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নামাজ পাকিস্তানের ক্রিকেটারদের ঐক্যবদ্ধ করেছে: অস্ট্রেলিয়ান খেলোয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম

সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ের রেকর্ড নিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাবর আজমের দল। পাকিস্তান দলের এমন দুর্দান্ত সাফল্যের পেছন রয়েছে ইসলাম ধর্মের নিয়ম রীতি মানা।

ধর্মের কারণেই আরও ঐক্যবদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।- এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেইডেন।

হেইডেন বলেন, ‌‌‌ ‘পাকিস্তান দলকে সংঘবদ্ধভাবে ভালো পারফরম্যান্স করতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাকিস্তান নিজেদের দিনে যে কোনো সেরা দলকে হারাতে সক্ষম। এই ছেলেরা কতটা নিরপেক্ষ (সৌহার্দ-সম্প্রীতি) এবং নম্র তা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারা সত্যিই কোচিংয়ে অনুরাগী ক্রীড়াবিদ।আর এটি কিন্তু আধ্যাত্মিকতার গভীর অনুভূতি থেকে উদ্ভূত হয়। একজন পশ্চিমা হিসেবে, আপনি সেই প্রতিশ্রুতি এবং বিশ্বাসের প্রভাব বুঝতে পারেন না। ’

এরপর পাঁচ ওয়াক্ত নামাজের প্রশংসা করে হেইডেন বলেন, ‌ ‘প্রতিদিন পাঁচটি ভিন্ন ভিন্ন সময়ে তারা নামাজ আদায় করে। বাইরে যে যাই করুক, যখনই এই নামাজের সময় হয় তারা একত্রিত হয়। শৃঙ্খলা ও একনিষ্ঠতার অনন্য উচ্চতায় নিয়ে যায় নিজেদের। ’

পাক ক্রিকেটারদের ধর্মভীরুতার এমন নমুনা দিয়ে তিনি নিজেও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন বলে জানান হেইডেন।

তিনি বলেন, ‘আমি খ্রিস্টান হলেও ইসলামের ব্যাপারে জানতে আগ্রহী। একজন যিশুর অনুসারী আমি, আর ওরা মোহাম্মদ (সা.)-এর অনুসারী। তবে রিজওয়ান আমাকে একটি ইংরেজি সংস্করণের কুরআন উপহার দিয়েছে। আমি তা নিয়মিত পড়ি। প্রতিদিন একটু একটু করে কুরআন পড়ছি।’

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেন হেইডেন। পাক দলের খেলোয়াড়দের বেশ কাছ থেকেই পরখ করতে পারছেন তিনি। ইতোমধ্যে বাবর-রিজওয়ানদের সঙ্গে তার সখ্যতা দারুণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ