আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পর পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া ঊর্ধ্বতন কূটনৈতিক নিয়ে বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান।
আল জাজিরা জানায়, বৃহস্পতিবার( ১১ নভেম্বর) ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
আল জাজিরা জানাচ্ছে, এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। তবে মুত্তাকি বৃহস্পতিবারের এই বৈঠকে অংশগ্রহণ করেননি। তালেবানের তরিকা নীতির কারণে এই বৈঠকে অংশ নেননি মুত্তাকি এমনটাই জানিয়েছে আল জাজিরা ।
এদিকে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি জানান, মুত্তাকি বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেসির সঙ্গে বৈঠক করেছেন।
৩ দেশের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের শাহ মাহমুদ কোরেসি জানিয়েছেন আফগানিস্তান যে কোন মূহুর্তে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পরতে যাচ্ছে। আফগানিস্তানের যে অর্থ আটকে দেয়া হয়েছে তা দ্রুত ছেড়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করেছেন।
এছাড়া তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে তালেবান সরকারের পক্ষে দেশ পরিচালনার কঠিন হয়ে পরবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার ব্যবস্থা জোরদার করা আহবান জানিয়েছেন তিনি।
কোরেসি বলেন, আফগানিস্তানে আর্থিক কার্যক্রম পুনরুজ্জীবিত করলে এবং আফগান অর্থনীতিকে স্থিতিশীলতা ও স্থায়িত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা সব সময় থাকবে। আফগানিস্তানে স্থিতিশীলতা আসলে পশ্চিমা দেশগুলিও উপকৃত করবে।
তিনি বলেন, আপনি যদি মনে করেন ইউরোপ এখন নিরাপদ। সেই সঙ্গে আর কখনো সন্ত্রাসবাদের কবলে পরবে না তবে অতীতের দিকে তাকান । ইতিহাস ভুলে যাবেন না। কোরেসি বলেন, "আমরা ইতিহাস থেকে শিখেছি এবং আমরা অতীতে করা ভুলগুলির পুনরাবৃত্তি করতে চাই না।"
এদিকে জাতিসংঘ বারবার সতর্ক করেছে যে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে। যেখানে দেশটির অর্ধেকেরও বেশি অংশ "তীব্র" খাদ্য ঘাটতি কবলে ভুগছে।
-এটি