মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মধুপুর মাদরাসায় হস্তলিপি ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিসের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাক্ষাৎ সংসদে পাস হওয়া ‘শরিয়াবিরোধী’ বিল নিয়ে কে কী বললেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লির বার্তা আফগানিস্তানে আল-মারকাজুল ইসলামী মেডিকেল টিমের চিকিৎসাসেবা বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক ৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

৯ টাকা বেশি ‘ভাড়া‘ নিয়ে জরিমানা গুনল ২ হাজার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করতে নির্ধারিত বাসভাড়ার বিষয়ে নজরদারিতে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১০ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর কলাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।

এসময় বিভিন্ন রুটের গণপরিবহন থামিয়ে নতুন ভাড়ার চার্ট টানানো হয়েছে কি না, নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি আদায় করা হচ্ছে কি না এসব বিষয় দেখা হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় মৌমিতা পরিবহনের একটি বাসে নারায়ণগঞ্জ থেকে গাবতলী যাচ্ছিলেন এক যাত্রী। তার কাছ থেকে বাসের সুপারভাইজার ৬১ টাকার ভাড়া ৭০ টাকা নেন। এ অভিযোগে ওই বাসকে দুই হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে দেখা যায়, নারায়ণগঞ্জ থেকে সাভারগামী মৌমিতা বাসের এক যাত্রীর কাছ থেকে ৬১ টাকার ভাড়া ৭০ টাকা রাখেন বাসের সুপারভাইজার। ভাড়া বেশি রাখার বিষয়ে সুপারভাইজার শহীদুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি। এ অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দুই হাজার টাকা জরিমানা করেন এবং পরবর্তীতে ভাড়া বেশি না নেওয়ার বিষয়ে সতর্ক করেন।

এদিকে মিরপুর মেট্রো সার্ভিস নামের একটি বাসে বেশি ভাড়া আদায় ও বর্তমান ভাড়ার তালিকা না টানানোর অভিযোগে বাসের সুপারভাইজার দবির শেখকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, মিরপুর মেট্রো সার্ভিস নামের বাসটিতে বেশি ভাড়া আদায় ও বর্তমান ভাড়ার তালিকা না টানানোর অভিযোগে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, আজ দুপুর থেকে কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। গণপরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ