মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঋতুবদলের সময়ে শিশুর সর্দি-কাশি? নজর দিন ৪ টি বিষয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীত পড়ছে। ঋতুবদলের এই সময়ে ঝট করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে বহু শিশুর। কিন্তু শীতের শুরুতে এক বার সর্দি-কাশি শুরু হলে তা আর ছাড়তে চায় না। এমন প্রবণতা কি রয়েছে আপনার বাড়ির শিশুটিরও? সে ক্ষেত্রে তার শরীরের প্রতিরোধশক্তি বাড়ানোর বিষয়ে বিশেষ নজর দেওয়া জরুরি। যাতে শীতের মরসুমে কম সমস্যায় ভোগে শিশুটি।

শিশুর প্রতিরোধশক্তি বাড়ানোর জন্য নানা চেষ্টা করা হয়েই থাকে। কিন্তু ছোট থেকেই শিশুদের কিছু অভ্যাস করাতে হবে। তাতে তাদের প্রতিরোধশক্তি আরও বাড়তে পারে।

কয়েকটি দিকে বিশেষ ভাবে নজর দিন—

১) যথেষ্ট শাক-সব্জি খাওয়া অভ্যাস করান শিশুকে। ভিটামিন, খনিজ পরদার্থের মতো বিভিন্ন উপাদান শরীরে যাবে এর মাধ্যমে। তাতে বাড়বে প্রতিরোধশক্তি।

২) পরিচ্ছন্ন থাকতে শেখান। খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া, খেলে এসে হাত-মুখ ধুয়ে ফেলার অভ্যাস করান। তাতে শরীরে কম জীবাণু প্রবেশ করবে। সুস্থ থাকবে শিশু।

৩) শরীর প্রয়োজন মতো পানি পেলে অনেক ধরনের রোগ থেকে সুরক্ষ পেতে সহজ। তাই সারা দিন মাঝেমাঝেই পানি খাওয়ার অভ্যাস করান।

৪) রোজ সময় ধরে ঘুমোতে যাওয়ার অভ্যাস করান। প্রয়োজন মতো ঘুম না হলে কোনও নিয়ম মেনেই শরীরের লাভ হয় না। সুস্থ থাকার জন্য রাতে ৮ ঘণ্টা ঘুম অতি জরুরি। এতে শরীর শক্ত থাকে। সব রকমের রোগের সঙ্গে লড়ার ক্ষমতা বাড়ে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ