সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

নির্বাচনী সহিংসতা রোধে যে পরামর্শ ইসলামি রাজনীতিবিদদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটেই চলেছে। নির্বাচনী মাঠে নানা ইস্যুতে চলছে সংঘাত-সহিংসতা। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে মারমুখী আচরণে। ফলে চলতি বছরেই নির্বাচনী সহিংসতায় মারা গেছে ৩৮ জন। আর আহত হয়েছেন ২ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক।

এ নিয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

[caption id="" align="alignnone" width="325"]তফসিলের পক্ষে সিইসি, আপত্তি চার কমিশনারের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।[/caption]

সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন সিইসি নিজেও

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে গত ২ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন এসব ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত ও উদ্বিগ্ন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন সিইসি।

এ সময় সিইসির পাশে থাকা নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের এসব বিষয় নিয়ন্ত্রণ করে পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা। আমরা ম্যাসেজ দিতে চাই, এ ধরনের ঘটনা ঘটলে এর দায় তাদের উপরও বর্তাবে।

সিইসির এমন বক্তব্যও আশ্বাসের পরও থামছে না নির্বাচনী সহিংসতা। গতকালও কক্সবাজারে সহিংসতায় আহত হওয়ার পর মারা গেছেন জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষ-সহিংসতার খবর পাওয়া গেছে।

[caption id="" align="alignnone" width="300"]কাদিয়ানীরা মুসলিম উম্মাহর ভয়ঙ্কর শত্রু জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।[/caption]

‘উদ্বেগের কারণ কেন চিহ্নিত করছে না সিইসি’

এই সংঘর্ষের পেছনে দেশে গণতন্ত্র ও সুস্থ রাজনীতির চর্চা না থাকা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়াকে প্রধান কারণ বলে মনে করেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ।

এছাড়াও এই ইসলামি রাজনীতিবিদের দৃষ্টিতে, ‘নির্বাচন কমিশন স্বাধীন নয়। তাদের হাতে যে ক্ষমতা আছে তারা এর সঠà