বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে রেল ক্রসিং এক দুর্ঘটনা ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট বিভাগের ডেপুটি কন্ট্রোলার আশরাফুল আলম ওরফে বাচ্চু (৪৫) নিহত হন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের যাত্রী ছিলেন আশরাফুল আলম ওরফে বাচ্চু। খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে রেল ক্রসিংয়ে ট্রেনটি ধীরগতিতে চলছিল।

এ সময় আশরাফুল তার বোনকে নিয়ে ট্রেন থেকে নেমে রেললাইনের ওপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনের ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে রেলওয়ে ও ঢামেক পুলিশ জানান, আশরাফুল আলম ছুটিতে তার গ্রামের বাড়ি জামালপুরে গিয়েছিলেন। পরিবহন ধর্মঘটের কারণে বাস না চলায় তিনি ট্রেনে করে জামালপুর থেকে ঢাকায় ফিরছিলেন। তিনি মিরপুর শেওড়া পাড়ায় থাকতেন।

ওসি মাজহারুল হক আরো জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ