সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: ‘খেটে খাওয়া মানুষের কোনরকম বেঁচে থাকাও দায় হয়ে যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ডিজেল ও করোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা করেছে সরকার। জ্বালানির তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে পরিবহণ মালিক-শ্রমিকরা সারাদেশে ধর্মঘট শুরু করেছেন ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে।

ভোগান্তিতে সাধারণ মানুষ

এদিকে বাস বন্ধ থাকায় সিএনজি, রাইড শেয়ারসহ সব ধরণের যানবাহন বাড়িয়ে দিয়েছে ভাড়ার পরিমাণ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এছাড়াও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের প্রভাব পড়েছে সবজির বাজারে। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হয়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে।

কারণ হিসেবে আড়তমালিক ও সবজি বিক্রেতারা বলছেন, ডিজেলের মূল্যবৃদ্ধিতে ট্রাকমালিকেরাও ভাড়া বাড়িয়ে দিয়েছেন। ফলে পরিবহন খরচ বেড়ে গেছে। পাশাপাশি যানবাহন চলাচল বন্ধের ঘোষণায় বৃহস্পতিবার রাতে রাজধানীতে পণ্য পরিবহনকারী ট্রাক কম এসেছে। এ দুই কারণে সবজির দাম বেড়েছে।

খেটে খাওয়া মানুষের কোনরকম বেঁচে থাকাও দায় হয়ে যাবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে হঠাৎ করে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এক সাথে জ্বালানী তেলের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অতীতে দেশবাসী আর দেখেনি। সরকার জনগণের জীবনযাত্রাকে দিনদিন জটিলতর করে তুলছে। জ্বালানী তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন, কৃষি ও বিদ্যুতের দাম বাড়বে এবং ভোগ্যপণ্যের চলমান অস্বাভাবিক মূল্য সীমা ছাড়াবে। ফলে সাধারণ ও খেটে খাওয়া মানুষের কোনরকম বেঁচে থাকাও দায় হয়ে যাবে।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা না করে সরকার ডিজেল ও কেরোসিন তেলের দাম একসাথে লিটারে ১৫ টাকা বৃদ্ধি করে জনগণের ওপর নির্দয় আঘাত করেছে। এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলবে। সবকিছু লাগামহীন হয়ে যাবে।

তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে মানুষ এমনিতেই বিপর্যস্ত। বহু মানুষ কাজ হারিয়েছেন, অনেকের ব্যবসাও বন্ধ à