বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হাইআতুল উলয়ার মুমতাজ প্রাপ্তদের কওমী পরিষদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের ২০২১ সালের পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ।

গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর ) রাজধানীর কল্যানপুরে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়৷

দেওভোগ মাদ্রাসা ও জামিয়া ইমদাদিয়ার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস শাইখ আবু নোমান আল মাদানী , বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামিয়ার মুতাওয়াল্লী আলহাজ্ব মুজিবুল হক , পরিষদের সদস্য সচিব মাওলানা বিল্লাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের আহবায়ক, মুফতী মিঞা ওমর কাজী ।

এ ছাড়াও অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন, কেন্দ্রীয় সাহিত্য ও আইটি সম্পাদক, আ.স.ম আল আমীন। উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিন প্রতিনিধি মাওলানা হাদিসুর রহমান, মহানগর পশ্চিম প্রতিনিধি আবু তাহের সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ