মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যেসব খাবারে ভালো থাকে শিশুর চোখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চোখ হলো আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ। এজন্য চোখের যত্নে কোন সময়ই কোন ছাড় দেওয়া উচিত না। আর তা যদি হয় শিশুর চোখের যত্নের বিষয় তাহলে তো আর কথাই নেই। শিশুর চোখের যত্নে পিতামাতার করণীয় কী চলুন জেনে নেওয়া যাক।

শিশুর চোখের যত্ন:

চোখ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এজন্য শিশুর চোখের যত্নে সচেতন হতে হবে।

স্ক্রিন টাইম কমানো:

মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের সামনে আপনার সন্তান কতটুকু সময় কাটাচ্ছে সে বিষয়ে খেয়াল রাখুন, কারণ বেশিক্ষণ স্ক্রিনের সামনে থাকলে চোখের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে।

প্রয়োজনীয় খাবার:

চোখের স্বাস্থ্য ভালো রাখতে শিশুর খাবারের বিষয়ে সতর্ক হতে হবে।

সবুজ শাক সবজি:

সবুজ শাক সবজিতে ভিটামিন ই ও সি রয়েছে। বিশেষ করে পাতা কপি ও পালং শাক শিশুর চোখের জন্য অনেক ভালো।

গাজর:

গাজরে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন রয়েছে যা ভিটামিন এ উৎপাদন করে। আর ভিটামিন এ চোখের জন্য কত ভালো তা বলার অপেক্ষা রাখে না।

মাছ:

মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি এসিড শিশুর চোখের জ্যাতি বাড়ায়। বড়রাও ওমেগা থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ মাছ থেকে একই উপকার পাবেন।

ডিম:

শিশুর চোখ এবং পুরো শরীরের জন্যই ডিম অনেক গুরুত্বপূর্ণ। ডিমের কুসুমে ভিটামিন এ, লুটেইন, থায়ামাইন , জিংক রয়েছে যা চোখের স্বাস্থ্য ভালো রাখে।

বাদাম:

বাদামে ভিটামিন ই রয়েছে যা বয়সজনিত যেকোন সমস্যা থেকে মুক্তি দেয়। সেই সাথে চোখের ছানি পড়ার সমস্যাও রোধ করে বাদাম।

ভিটামিন সি যুক্ত ফল:

যেসব ফলে ভিটামিন সি রয়েছে তা চোখের রক্তনালীকে সক্রিয় করে এবং এর ফলে চোখ ভালো থাকে।

ছোটবেলা থেকেই আপনার শিশু চোখের ক্ষেত্রে এ বিষয়গলো মাথায় রাখলে উপকার পাবেন।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ