সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাত্র ৫ মাসে কোরআন হিফজ করলেন স্কুলছাত্রী নাদিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাত্র ৫ মাসে পবিত্র কোরআন diফজ করে চট্টগ্রামে ব্যাপক সাড়া ফেলেছে স্কুলছাত্রী নাদিয়া। তার বয়স মাত্র এগারো। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

মাত্র পাঁচ মাসে একজন স্কুল শিক্ষার্থীর কোরআন হিফজের ঘটনা বিরল কৃতিত্ব। এটা অনেকের হৃদয়ে নাড়া দেবে। ফলে অভিভাবকরা তাদের সন্তানদের কোরআন হিফজ করতে উৎসাহ বোধ করবে। নাদিয়া সুলতানা আজিজা বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামের মাওলানা নুরুন্নবী আজিজীর মেয়ে।

১ নভেম্বর বাঁশখালী দারুল কারিম মহিলা মাদরাসার মহিলা হেফজখানা থেকে ওই ছাত্রী পবিত্র কোরআন হেফজ করেছে বলে নিশ্চিত করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মাওলানা শফকত চাটগামী।

গণমাধ্যমকে তিনি জানান, করোনা ভাইরাসজনিত কারণে গত বছর অক্টোবরে মাদরাসার নাজেরা বিভাগে ভর্তি হয় নাদিয়া। পরে চলতি বছরের ৩০ মে থেকে সে পবিত্র কোরআন হেফজ শুরু করে মাত্র ৫ মাসের মধ্যে ১ নভেম্বর (সোমবার) পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থকরণ শেষ করেছে। নাদিয়া অত্যন্ত মেধাবী ও নম্রভদ্র বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাঁশখালী জলদী দারুল কারীম মাদরাসার মহিলা হেফজখানায় বর্তমানে ৩ জন হাফেজা-শিক্ষিকার তত্ত্বাবধানে বর্তমানে ৬৫ জন ছাত্রী অধ্যয়নরত আছেন। তাছাড়া দারুল কারীমের মূল ছাত্র শাখায় হাফেজ সাহেবের সংখ্যা ৫ জন। ১১ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে এখানে ২ শতাধিক ছাত্রছাত্রী অধ্যয়নরত।

-এটি