সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নাম বদলের সপ্তাহ না যেতেই যে অ্যাপ বন্ধের ঘোষণা দিল ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করপোরেট নাম পরিবর্তনের এক সপ্তাহ যেতেই না যেতেই টেক জায়ান্ট ফেসবুক সমালোচিত 'চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন' অ্যাপটি বন্ধের ঘোষণা দিয়েছে।

ফেসবুক জানিয়েছে, তারা এবার চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন অ্যাপ বন্ধ করতে যাচ্ছে। অ্যাপটির সাহায্যে ছবি ও ভিডিওর মাধ্যমে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে শনাক্ত করা হতো। এ প্রযুক্তি নিয়ে চলমান নানা সমালোচনার জন্যই এ ঘোষণা দিল ফেসবুক।

ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি জানান, চেহারা শনাক্তকরণ প্রক্রিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য একটি সুস্পষ্ট নীতিমালার প্রক্রিয়া চলমান। এ অনিশ্চয়তার মধ্যে চেহারা শনাক্তকরণের ব্যবহার সীমিত করাকেই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ