সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইমামের আগেই মুসল্লি সিজদা থেকে উঠে গেলে কী করণীয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

আমি একদিন জামাতে নামায পড়ছিলাম। সিজদা অবস্থায় একটি আওয়াজ শুনে ইমাম সাহেব সিজদা থেকে উঠে গেছেন মনে করে মাথা উঠিয়ে ফেলি। যখন দেখলাম ইমাম সাহেব তখনো সিজদা থেকে ওঠেননি, পুনরায় সিজদায় না গিয়ে ইমামের ওঠার অপেক্ষায় বসে ছিলাম। এরপর যথানিয়মে বাকি নামায আদায় করি। নামায শেষে পাশের মুসল্লী বললেন, ইমামের আগে সিজদা থেকে উঠে যাওয়া ঠিক হয়নি এবং উঠে গেলেও পুনরায় সিজদায় চলে চাওয়া উচিত ছিল। মুফতী সাহেবের কাছে জানতে চাই, ঐ ব্যক্তি কি ঠিক বলেছেন এবং উক্ত কারণে কি আমার নামাযের ক্ষতি হয়েছে?

উত্তর:
হাঁ, ঐ ব্যক্তি ঠিকই বলেছেন। ইমামের আগে সিজদা থেকে ভুলে উঠে গেলে ভুল বুঝার সাথে সাথে সিজদায় চলে যাওয়া আবশ্যক। প্রশ্নোক্ত ক্ষেত্রে ভুল বুঝার পরও সিজদায় না গিয়ে বসে থাকা মাকরূহ তাহরীমী হয়েছে। যদিও তা আদায় হয়ে গেছে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; ফাতাওয়া বাযযাযিয়া ১/৫৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৯০; শরহুল মুনইয়া, পৃ. ৫২৭; রদ্দুল মুহতার ১/৪৫৯

সূত্র: আল কাউসার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ