শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। একদিন আগে সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের জেলা নীলফামারীর ডিমলায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ২ ডিগ্রি থাকলেও মঙ্গলবার কিছুটা বেড়ে হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, তামিলনাড়ু উপকূলের অদূরে শ্রীলঙ্কায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে কমরিন ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে মনোয়ার হোসেন বলেন, ‘এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

রোববার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ