সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন

২২৭ কেজি কমিয়ে ৬ বছর পর হাঁটতে পারছেন সৌদি আরবের সবচেয়ে মোটা ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের সবচেয়ে মোটা মানুষটির জন্য এটি একটি অবর্ণনীয় আনন্দ ছিল যখন তিনি ছয় বছর পরে আবার নিজের পায়ে দাঁড়াতে পেরেছিলেন। হাঁটতে পেরেছিলেন।

মনসুর আল-শরারি নামের এক যুবক তার ওজন ৫০০ কেজি থেকে ২২৭ কেজি কমিয়েছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মনসুর বলেন, গত বছরের জুল-হিজ্জাহ মাসে তাকে একটি বিশেষ মেডিকেল বিমানে চিকিৎসার জন্য আল-জাওফ থেকে রিয়াদে স্থানান্তর করা হয়েছিল।

মনসুরের মতে, প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সিটিতে তার অস্ত্রোপচার (স্লিভ গ্যাস্ট্রেক্টমি সার্জারি) করা হয়। এমনকি তিনি ২২৭ কেজি ওজন হ্রাস করেছেন। মনসুরের চিকিৎসা এখনও চলছে।

ছয় বছর বসে থাকার পর বুধবার প্রথমবারের মতো নিজের পায়ে দাঁড়ানোর যে আনন্দ তিনি অনুভব করেছিলেন তা ভাষায় প্রকাশ করতে পারবেন না বলে ব্যাখ্যা করেছেন ওই যুবক।

সৌদি আরবের সোসাইটি ফর ল্যাপারোস্কোপিক সার্জারির প্রধান ডাঃ আবদুল্লাহ আল-ধাহিয়ান একটি টুইটে বলেছেন ছয় বছর ধরে হাঁটতে না পারার পর, মনসুর আল-শরারি এখন তার পরিবারের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ৬০ জনেরও বেশি চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদ তার চিকিৎসায় অংশ নেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ