শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে বুঝবেন যেসব লক্ষণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ। এটি শক্তিশালী হাড় এবং দাঁতের গঠনের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। তাছাড়া এটি হৃৎপিণ্ড এবং শরীরের অন্যান্য পেশির কার্যকারিতা ঠিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সুস্বাস্থ্য বজায় রাখতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া এবং আরও অনেক সমস্যা দেখা দিতে পারে।

ক্যালসিয়ামের অভাবে শরীরে আরও যেসব সমস্যা দেখা দেয়-

পেশির সমস্যা: ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণগুলির মধ্যে অন্যতম হল, পেশিতে টান ধরা, ব্যথা হওয়া। ক্যালসিয়াম পেশি সংকুচিত এবং শিথিল করতে সহায়তা করে। ক্যালসিয়ামের অভাবে পেশি স্বাভাবিক টোন বজায় রাখতে পারে না। এর ফলে পেশির দুর্বলতা, খিঁচুনি, যন্ত্রণার মতো সমস্যা দেখা দিতে পারে।

অসাড়তা এবং শিহরণ: হাইপোক্যালসেমিয়ার অন্যতম উপসর্গ হল হাত এবং পায়ে শিহরণ কিংবা ঝি-ঝি ধরা। তাছাড়া ক্যালসিয়ামের গুরুতর অভাবে, শরীরে অসাড়তাও সৃষ্টি হতে পারে। শরীরের প্রতিটি স্নায়ু কোষে ক্যালসিয়ামের প্রয়োজন। তাই শরীরে ক্যালসিয়ামের অভাব ঘটলে, স্নায়ু কোষগুলি সংবেদনের অনুভূতি এবং সংকেত পাঠানো বাধাপ্রাপ্ত হয়।

অত্যন্ত ক্লান্তি বোধ: ক্যালসিয়ামের অভাবে শরীরে অত্যন্ত ক্লান্তি এবং অলসতা দেখা দিতে পারে। তাছাড়া এর ফলে অনিদ্রার সমস্যাও হতে পারে। ক্যালসিয়ামের অভাবে ক্লান্তি হওয়ার ফলে হালকা মাথাব্যথা, মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে।

নখ এবং ত্বকের সমস্যা: ক্যালসিয়ামের অভাবে শুষ্ক ত্বক, শুষ্ক ও ভঙ্গুর নখ, রুক্ষ চুল, একজিমা, ত্বকের প্রদাহ, ত্বকে চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই খাদ্যতালিকায় ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

অস্টিওপেনিয়া এবং অস্টিওপরোসিস: শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে, শরীর হাড় থেকে প্রয়োজনীয় ক্যালসিয়াম শোষণ করতে শুরু করে। যার ফলে হাড়ের গঠন দুর্বল, ভঙ্গুর হয়ে ওঠে। তাছাড়া দীর্ঘদিন যদি এই ক্যালসিয়ামের অভাব থেকে যায়, তাহলে হাড়ের খনিজের ঘনত্ব হ্রাস পায় এবং এটি শরীরকে অস্টিওপেনিয়ার দিকে নিয়ে যাতে পারে। আর এই অস্টিওপেনিয়ার থেকে পরবর্তী সময়ে, অস্টিওপোরোসিসও সৃষ্টি হতে পারে।

রিকেট: ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অন্যতম অভাবজনিত রোগ হল রিকেট। এটি মূলত বাচ্চাদের একটি রোগ। ক্যালসিয়ামের অভাব, হাড়কে নরম এবং দুর্বল করে তোলে। তাছাড়া এটি হাড়ের স্বাভাবিক গঠনেও বাধা সৃষ্টি করে।

দাঁতের সমস্যা: শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে, দাঁতের ক্ষয়, ভঙ্গুর দাঁত, অকালে দাঁত পড়ে যাওয়া, মাড়ির সমস্যা এবং দাঁতের শিকড় দুর্বল হয়ে যাওয়ার মতো বিভিন্ন দাঁতের সমস্যা দেখা দিতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ