মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যে ৩ কারণে আদা চা পান করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চা শুধুমাত্র একটু পানীয় নয় এটি মনকে শান্ত রাখার একটি কার্যকরী উপায়। যে কোনো অবস্থায় আমরা মনে করি চা পান করলে সমস্যার সমাধান হতে পারে কারণ সে ক্ষেত্রে আমরা মানসিকভাবে শান্ত হয়ে পড়ি।

যদিও ব্যাপারটি পুরোপুরি মানসিক ব্যাপার কিন্তু চা পানের কিছু বিশেষ গুণ রয়েছে যা আপনি কখনোই এড়িয়ে যেতে পারেন না। স্বাস্থ্য ও মন দু'টোই ভালো রাখতে এখন মানুষ নিয়মিতভাবে চা পান করছেন। আসুন জেনে নেই, যে ৩ কারণে নিয়মিত পান করবেন আদা চা।

১. ভ্রমণে বের হলেই অনেককেই বমি হওয়া কিংবা বমি ভাব নিয়ে বসে থাকতে দেখা যায়। এর মত বিরক্তিকর অনুভূতি থেকে আরাম পেতে পারেন এক কাপ আদা চা পান করলেই। তাই যে কোনো অবস্থাতেই নির্বিঘ্ন ভ্রমণের জন্য গাড়িতে বসার আগে এক কাপ আদা চা পান করে নিতে ভুলবেন না। এর কড়া গন্ধের কারণেই বমিভাব চলে যায়।

২. বিভিন্ন কৃত্রিম ওষুধ খেয়ে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর থেকে আদা চা পান করে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিন। এতে থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট । এটি বর্তমানের মরণ ভাইরাস করোনাসহ সব ধরনের বড় রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় ভেতর থেকে।

৩. একটু কিছু খেলেই আজকাল হজমের সমস্যায় ভুগছেন? এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই পানীয় পান করুন। গবেষণায় দেখা গেছে- আদা চা পানের পর দ্রুত হজমের সমস্যা ধীরে ধীরে কমতে থাকে। এছাড়াও এটি খাবারে আমাদের রুচি বাড়াতেও সাহায্য করে।

-এএ