সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কোম্পানির নাম বদলে ফেইসবুক এখন মেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক তার কর্পোরেট নাম বদলে ফেলল। প্রতিষ্ঠানটির নতুন নাম এখন- ‘মেটা’।

গতকাল বৃহস্পতিবার রাতে ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গ এই ঘোষণা দেন।

কোম্পানির বার্ষিক হার্ডওয়্যার ইভেন্ট ‘কানেক্ট’-এ জাকারবার্গ বলেন, ‘এখন থেকে আর মূল পরিচয় ফেইসবুক নয়, আমাদের প্রথম পরিচয় মেটা হতে যাচ্ছি।’

তবে মেটার অধীনে ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটঅ্যাপের নাম আগের মতোই থাকছে।

সম্প্রতি ব্যবহারকারীদের নিরাপত্তায় ঘাটতিসহ নানা বিষয়ে সমালোচনার শিকার হয়েছে ফেইসবুক। এর পরিপ্রেক্ষিতে নতুন করে ব্র্যান্ডিংয়ের জন্য নাম পরিবর্তন।

প্রতিষ্ঠানটি বলছে এই সিদ্ধান্ত তাদের সেবার মান আরো বৃদ্ধি করবে। জাকারবার্গ বলেন, ‘আমরা এখন এই প্রতিষ্ঠানকে বিশাল ভার্চুয়াল প্রতিষ্ঠান হিসেবে দেখছি।’

প্রসঙ্গত, ২০১৫ ইন্টারনেট ও সফটওয়ার সেবাদানকারী কোম্পানি গুগল তার প্রাতিষ্ঠানিক নাম পরিবর্তন করে আলফাবেট করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ