মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণ অবৈধ: রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার মতে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণ অবৈধ। এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তারা একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ নষ্ট করে দিয়েছে। এ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রটি ইসরায়েলের পাশেই প্রতিষ্ঠিত হওয়ার কথা।

শুক্রবার (২৯ অক্টোবর) এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

মস্কোতে এক ভিডিও ব্রিফিংয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েল চাচ্ছে ২০২৬ সালের মধ্যে জর্ডান উপত্যকা এলাকায় (ইহুদি) ইসরায়েলিদের সংখ্যা দ্বিগুণ করতে। এর মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকাংশ ভূখণ্ড দখল করে ফেলবে ইসরায়েল।

তিনি বলেন, রাশিয়া মনে করে যে এ ধরনের কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েল- ফিলিস্তিন আলোচনার যে উদ্যোগ নিয়েছে তা নস্যাৎ হয়েছে। ইসরায়েলের এমন অবৈধ কর্মকাণ্ডের কারণে দু’দেশের (ইসরায়েল ও ফিলিস্তিন) মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা সম্ভব নয়।

সঙ্ঘাত নিরসনের জন্য তিনি ইসরায়েল ও ফিলিস্তিনকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন ইস্যু নিয়ে দ্বন্দ্ব নিরসনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনা চান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ