মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

পাবনায় চলন্ত ট্রেনে ট্রাকের ধাক্কা, রেল যোগাযোগ বিঘ্নিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনায় চলন্ত ট্রেনে ট্রাকের ধাক্কায় আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছে। এতে পাবনা-রাজশাহী রুটে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে পাবনা-রাজশাহী রুটের মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে আসে। পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে একটি পণ্যবোঝাই ট্রাক চলন্ত অবস্থায় ট্রেনটিকে ধাক্কা দেয়। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

দুর্ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনার পরই বিকল্প ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চালানোর ব্যবস্থা করা হয়েছে। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দুই পাশে যানজট তৈরি হলেও ট্রেনটি ছেড়ে যাওয়ার পর এখন আর যানজট নেই। দুর্ঘটনায় দুমড়েমুছড়ে যাওয়া ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ