বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

পাটুরিয়ায় ফেরিডুবি: দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটে ১৭টি ট্রাকসহ যানবাহন নিয়ে ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোরব) সকাল সোয়া ৮টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা এই অভিযান শুরু করে। সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ডের কয়েকটি ডুবুরি দল ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ফেরির ভেতরে ৫টি ট্রাক রয়েছে। এ ছাড়া ডুবে যাওয়া আরও ৫টি ট্রাক শনাক্ত করা হয়েছে। এই দুর্ঘনার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহকে উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় বুধবার (২৭ অক্টোবর) রাতে পাটুরিয়ায় পৌঁছানোর কথা ছিল। তবে সেটি ৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে এলে চাঁদপুরের কাছে আমিরাবাদ পয়েন্টে নোঙর করে।

বৃহস্পতিবার ভোরে প্রত্যয় আবার পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়েছে। তবে কখন সেটি পাটুরিয়ায় পৌঁছাবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

অন্যদিকে, ফেরিটি উদ্ধারে বিলম্ব হওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতির শঙ্কা করছেন ট্রাকচালক ও পণ্যের মালিকরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ১৭টি যানবাহনসহ ডুবে যায় ফেরিটি। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহ থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় হাজমা। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ