মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৬ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন প্রশাসনের ছয় কর্মকর্তা। তাদের একজন গ্রেড-১ এ কর্মরত, বাকি পাঁচজন সরকারের অতিরিক্ত সচিব।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. অমিতাভ সরকারকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করা হয়েছে।

অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ