বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

গণটিকার দ্বিতীয় ডোজ আজ, অগ্রাধিকার পাবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে আজ বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৮ সেপ্টেম্বর যারা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে শুধুমাত্র তাদেরকেই ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৮ সেপ্টেম্বর সারা দেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সারা দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। প্রথম ডোজ নেওয়া কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে হবে। ক্যাম্পেইনে কাউকেই প্রথম ডোজ দেওয়া হবে না। এটা কেবল দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, চলতি মাসেই আমরা চার কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। আগামী ২৮ অক্টোবর টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। আর আগামী মাসে অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।

তিনি বলেন, সরকারের লক্ষ্যমাত্রা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। টিকা ও জনবল স্বল্পতায় সেটা কিছুটা সময়সাপেক্ষ হলেও অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ করা গেলে অনেকটা বড় স্বস্তি মিলবে।

এর আগে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্যাম্পেইনের দুই দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জন। একই সঙ্গে এ সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আরও ২ লাখ ৮২ হাজার ২০ জন। সবমিলিয়ে ওই দুই দিনে মোট প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ