মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

১৪ যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে ফেরি ডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ১৪টি যানবাহন নিয়ে একপাশ কাত হয়ে আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

তিনি জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে আমানত শাহ ফেরি। ওই সময় ফেরি থেকে দুই-তিনটি যানবাহন নামার পরপরই একপাশ কাত হয়ে ওই ফেরি ডুবে যায়।

এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে কাজ করছে পাটুরিয়া ঘাট ফায়ার সার্ভিস (ভাসমান স্টেশন) ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমানত শাহ ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে শিবালয় উপজেলা ৫ নম্বর ফেরিঘাটে এসেছিল। এরমধ্যে ৩ থেকে ৪ টি গাড়ি আনলোড হয়। এরপরই ফেরিটি উল্টে যায়। আমরা জানতে পেরেছি এর মধ্যে ১৭টি ট্রাক ছিল এবং বেশকিছু যাত্রী ছিল। যখন ফেরিটি কাত হয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি ফেরিতে যারা ছিল তাদের জীবিত উদ্ধার করে আনার।

মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ জানান, আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। ঘটনা কেন ঘটল তা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে। আমাদের প্রথম কাজ হচ্ছে, ভিতরে যদি কোনো লোকজন থাকে তাদেরকে উদ্ধার করা। সেই কাজটি আমরা করতেছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ