বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

‘রাজধানীর কোথাও উন্মুক্ত স্থানে বর্জ্য থাকবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর জুরাইনে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এর মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটির ৪১টি ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের কার্যক্রম শুরু হলো।

আজ বুধবার (২৭ অক্টোবর) উদ্বোধন শেষে ২০২২ সালের মধ্যে ঢাকা শহরে কোথাও উন্মুক্ত স্থানে বর্জ্য থাকবে না বলে আশা প্রকাশ করেন মেয়র।

মেয়র জানান, আগামী ডিসেম্বরের মধ্যে আরও ৩৪টি ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন করা হবে। যার মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের সবগুলোতে বর্জ্য স্থানান্তর কেন্দ্র তৈরি সম্পন্ন হবে। এতে করে ঢাকা দক্ষিণের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন হবে।

ডেঙ্গু বিস্তার প্রসঙ্গে মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কিউলেক্স মশার বিস্তার রোধ ব্যাহত হলেও কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী ১ নভেম্বর থেকেই কিউলেক্স ও এডিস মশা নিধনে কাজ করা হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ