মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ অচল ফেরিই দুর্ঘটনার জন্য দায়ী: ইসলামী ঐক্য আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে ২০টি পরিবহনসহ ফেরি ডুবে যাওয়ায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই সমস্ত দুর্ঘটনার জন্য দায়ী মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ অচল ফেরি। সরকার -এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না। সারাদেশের ফেরিঘাট গুলোতে চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা পূর্ণ অবস্থা। সেখানে দুর্নীতিতে ভরপুর। সরকার এই সমস্ত সেক্টরে সম্পূর্ণ ব্যর্থ। আর ফেরিঘাটের ব্যবস্থাপনা কর্তৃপক্ষও -এর দায় এড়াতে পারেন না।

সরকারের প্রতি আহ্বান, অবিলম্বে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই সমস্ত ফেরিঘাটে উন্নত মানের ফেরি অবিলম্বে সংযোজন করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ