মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু-আক্রান্ত অনেকটা বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৫৩৫ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৯১ জন।

এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৫ হাজার ২২৩ জনের, শনাক্ত হন ৩ লাখ ২৮ হাজার ৫৯ জন। সোমবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৬৬৮ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ১৮ হাজার ৪৯৬ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫৫৮ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৭৮ হাজার ২৫১ জনে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ৯৭ হাজার ৭১৯ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৯৩২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৮৬৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৬৮৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৯৮৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬ হাজার ২৯৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ