মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

ঢাকায় প্রযুক্তির বিশ্ব সম্মেলন শুরু ১১ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) ২৫তম আসরের আয়োজক বাংলাদেশ। আগামী ১১ থেকে ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্য-প্রযুক্তির অলিম্পিক খ্যাত চার দিনব্যাপী এ সম্মেলন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) উদ্যোগে আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আইসিটি দ্য গ্রেট ইকুয়ালাইজার অর্থাৎ সমতা বিধানের বড় হাতিয়ার তথ্য-প্রযুক্তি।

এ সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সকলের কাছে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সহজেই বিভিন্ন পর্যায়ের বৈষম্য দূর করা সম্ভব।

প্রতিমন্ত্রী আরও বলেছেন, গত ১২ বছরের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি-বাণিজ্য ও বিচার ব্যবস্থায় যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তথ্য-প্রযুক্তির বর্ধিত ব্যবহার, তেমনি শ্রমনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে মেধাভিত্তিক একটি আর্থিক কাঠামো গড়ে তুলতেও একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে প্রযুক্তির ব্যবহার।

চার দিনব্যাপী এইসম্মেলনে থাকবে মোট ৩০টি সেমিনার, মিনিস্টেরিয়াল কনফারেন্স ও বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন।

প্রতিদিন সেমিনারের পাশাপাশি থাকবে বিশেষ আয়োজন। প্রথম দিন থাকবে ডিজিটাল বাংলাদেশ নাইট। যেখানে তুলে ধরা হবে বাংলাদেশের বিগত ১২ বছরের তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতি।

১২ নভেম্বর সম্মেলনের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও তথ্য-প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর উদ্যোগ উপস্থাপন করা হবে। একই দিন অ্যাসোসিও অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে এশিয়া-ওশেনিয়া অঞ্চলে তথ্য-প্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।

১৩ নভেম্বর সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রগতি, অর্জন-গৌরবের বিষয়গুলো তুলে ধরা হবে। এ দিন উইটজা আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে বিশ্বে তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।

সম্মেলনের শেষ দিন ১৪ নভেম্বর অনুষ্ঠানের সমাপনী দিনে, ডব্লিউসিআইটি এর রজতজয়ন্তী উদযাপন করা হবে।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে, এবারের আসরকে প্রযুক্তিখাত সংশ্লিষ্টদের মহামিলন হিসেবে আখ্যা দিলেন উইটজার মহাসচিব জেমস এইচ পয়সান্ট।

চারদিনের এই সম্মেলনে অংশ নেবেন আধুনিক ইন্টারনেটের অন্যতম জনক ভিন্টনগ্রেসার্ফ ও রবার্ট কান, ইন্টারনেটের জননী খ্যাত ড. রাদিয়া পারম্যান ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবক স্যার টিমোথি বারনার্স লি।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করবেন ইন্টেল করপোরেশনের চেয়ারম্যান ওমর এস ইশরাক ও নাসার সদর দপ্তরের বাজেট, স্ট্র্যাটেজি ও পারফরম্যান্সের ডেপুটি সিএফও ডাউগ কমস্টক।

সম্মেলনে 'অন্যভাবে সক্ষম' ব্যক্তিদের জন্য ভবিষ্যতে স্মার্ট সিটির বিষয়ে বক্তব্য রাখবেন নিউইয়র্ক সিটি মেয়রের অফিসের কমিশনার ভিক্টর ক্যালিসসহ প্রযুক্তিখাতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ