মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

গরিব মানুষদের মুহাব্বত করা নবীদের চরিত্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়েখ মাহমুদুল হাসান
ব্রিটেনের বাংলাদেশি ইসলামিক স্কলার>

ইয়াহইয়া ইবনে মুআজ (রহ.) বলেন, গরিব মানুষদের মুহাব্বত করুন; এটা নবীদের চরিত্র। ওঠাবসার ক্ষেত্রে তাদের প্রাধান্য দেওয়া নেককারদের নিদর্শন। আর গরীব-দুঃখীদের দেখলে, পালিয়ে যাওয়া— মুনাফিকদের আলামত। ফয়দ্বুল কাদির লিল-মুনাভি : ০১/১০৯

আবু হুরাইরা (রা.) আল্লাহর রাসুল ﷺ থেকে বর্ণনা করেছেন, 'সবচেয়ে দুর্বল ব্যক্তি হলো- যে দোয়া করতে অক্ষম। আর সবচেয়ে কৃপণ ব্যক্তি হলো- যে সালাম দিতে কৃপণতা করে। (তাবারানি : ২/৪২; মাজমাউয যাওয়াইদ : ১০/১৪৬-১৪৭; সিলসিলাতুল আহাদিসিস সাহিহাহ: ২/১৫০, ৬০১; সহিহুল জামিয়িস সাগির : ১/২৩৮)

ইমাম কুরতুবি (রহ.) বলেন, যখন কোনো অহংকারীকে দেখবে— তখন জেনে নেবে যে, সে খুবই স্বল্প পরিমাণ নামাজ পড়ে অথবা হয়ত একদম পড়ে না। কারণ, বিপুল-বেশি সিজদার সঙ্গে অহংকার কখনো একত্রিত হতে পারে না। আল-জামি লিআহকামিল কুরআন : ০১/৬৯।

আল্লাহ তায়ালা বলেন, আমি তো কাছেই আছি, কেউ যখন আমাকে ডাকে— তখন আমি তার ডাকে সাড়া দিই। (সুরা বাকারা, আয়াত : ১৮৬)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ