মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

আতশবাজির দোকানে বিস্ফোরণ, মালিক-কর্মচারীসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) কাল্লাকুরিছি জেলার সানকারাপুরাম শহরের একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা দোকানের মালিক ও কর্মচারী। দিওয়ালিকে সামনে রেখে দোকানে আতশবাজি মজুদ করা হয়েছিল।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে পাঁচজনকে কাল্লাকুরিছি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। হঠাৎ বিস্ফোরণের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। বিস্ফোরণে নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি আহতের চিকিৎসায় এক লাখ রুপি করে দেওয়ার কথা জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ