মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

সুদানে সেনাদের গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে জরুরি অবস্থা ভেঙে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক। বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

সোমবার (২৫ অক্টোবর) অভ্যুত্থানের পর এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সোমবার সকালে দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সেনাবাহিনী। এরপর জরুরি অবস্থার ঘোষণা করেন ক্ষমতাগ্রহণকারী নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অভ্যুত্থানের প্রতিবাদে সকাল থেকেই রাস্তায় নেমে আসে কয়েক হাজার মানুষ। বিক্ষোভে অসংখ্য নারীও অংশ নেন। এসময় বিক্ষোভকারীদের ওপর গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সেনাবাহিনী। এতেই এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে জরুরি অবস্থা ঘোষণার সময় বুরহান বলেন, দেশের সুরক্ষা এবং নিরাপত্তা রক্ষা করার জন্য সেনাবাহিনীর পদক্ষেপ নেওয়া দরকার। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত সামরিক সরকার দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, দেশটিতে ২০২৩ সালে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত মাসেও দেশটিতে অভ্যুত্থানচেষ্টা হয়। তবে অভ্যুত্থানের ওই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। -আল-জাজিরা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ