মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

মিয়ানমারকে ছাড়াই শুরু আসিয়ান সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের কোনও প্রতিনিধির অংশগ্রহণ ছাড়াই শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জোট আসিয়ান সম্মেলন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভার্চুয়াল এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

এতে অংশ নিয়েছেন সদস্য দেশগুলোর প্রধান নেতারা। তবে, আঞ্চলিক শান্তি চুক্তি অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের সেনা প্রধানকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।

এছাড়া সেনা প্রধানের বিকল্প কোনও অরাজনৈতিক প্রতিনিধি পাঠাতে ক্ষমতাসীন সামরিক বাহিনী অস্বীকার করায় মঙ্গলবার শুরু হওয়া সম্মেলনে মিয়ানমারের প্রতিনিধির জন্য বরাদ্দ সিটটি শূন্যই ছিল।

আসিয়ানের চেয়ারম্যান পদে থাকা দেশ ব্রুনেই কিংবা জোটের মহাসচিব ভার্চুয়াল বৈঠকের বক্তব্যে মিয়ানমারের অনুপস্থিতির বিষয়ে কোনও মন্তব্য করেনি। সম্মেলনে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আসিয়ানভুক্ত দেশগুলো হলো ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। মিয়ানমার ১৯৯৭ সালে আসিয়ানের সদস্য পদ লাভ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ