মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

মিশরে দীর্ঘ জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা সিসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দেশব্যাপী কয়েক বছর ধরে চলা জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ২০১৭ সালে দুইটি গির্জায় বোম হামলা পর দেশটিতে জরুরি আইন জারি করা হয়। আইএসের ওই হামলায় অন্তত ৪০ জন নিহত ও কয়েক ডজন আহত হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে সিসি দেশটির নাগরিকদের এবং তার অনুগতদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা এখন অনেক ভালো। এ কারণেই আমি সারা দেশ থেকে জরুরি অবস্থা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

মিশরের বিশিষ্ট অধিকারকর্মী হোসাম বাহগাত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি জরুরি রাষ্ট্রীয় নিরাপত্তা আদালতের ব্যবহার বন্ধ করবে।

জরুরি আইনের মাধ্যমে কর্তৃপক্ষ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার এবং মানুষের বাড়িতে তল্লাশি করার অনুমতি দেয়। তাছাড়া খর্ব করার হয় বাক-স্বাধীনতা এবং সমাবেশের মতো সাংবিধানিক অধিকার।

দেশটিতে চার বছর ধরে অস্থিরতা বিরজা করছে। বিশেষ করে সিনাই উপত্যকার উত্তরাঞ্চলে হামলার ঘটনা বেশি ঘটছে। মাঝে মধ্যে অন্যান্য জায়গায়ও হামলার ঘটনা ঘটে।

অধিকার সংগঠনগুলো বলছে, সরকার জরুরি অবস্থা জারি করে যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করেছে এবং ভিন্ন মতকে দমন করতে সক্ষম হয়েছে।

সিসি ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মাদ মুরসিকে উৎখাত করেন। তারপর ২০১৪ সাল থেকে তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এ সময় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেন তিনি এবং কোনো ধরনের রাজনৈতিক বন্দির কথা অস্বীকার করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ