মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

মাজার থেকে ফেরার পথে সড়কে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাজারের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম রুমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত পৌনে ১টার দিকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

নিহত শফিকুল ইসলাম রুমান উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের হোসাইন আলী আকন্দের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত রোববার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর চেরাগ আলী মাজারে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। সেখানে অংশগ্রহণ করে রাত ১২টার দিকে নিজ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রুমান।

মাওনা-বরমী আঞ্চলিক সড়কের তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসের পূর্ব পাশে পৌঁছলে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মাথায় ও পায়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন সোমবার রাতে মারা যান রুমান।

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ