মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

ফিলিস্তিনি ক্যান্সার রোগীকেও আটক করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত ১৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলের সেনারা।

ইসরাইলের কারাগারে বহুসংখ্যক ফিলিস্তিনি বন্দি অনশন করছেন এবং তাদের মুক্তির দাবিতে মিছিল বের করলে ইসরাইলি সেনারা এই ১৩ ফিলিস্তিনিকে আটক করে। এরমধ্যে ক্যান্সার আক্রান্ত একজন রোগী রয়েছেন।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, আটক ক্যান্সারের রোগী একজন শিক্ষক এবং তিনি রামাল্লাহ শহরের আল-বিরে এলাকায় বসবাস করতেন।

এদিকে, ইসরাইলি সেনারা রামাল্লাহর দক্ষিণে আল-আ'মারি শরণার্থী শিবিরেও অভিযান চালায় এক ফিলিস্তিনিকে আটক করে।

ফিলিস্তিনের সালফিত প্রদেশের জাউইয়া শহরের দুটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শিশুকে আটক করে ইসরাইল। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে গোলযোগের কেন্দ্রে পরিণত হওয়া নাবলুস শহরের দক্ষিণে অবস্থিত বেইতা এলাকা থেকে আরো তিন ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি সেনারা।

এদিকে, সোমবার ইসরাইলি সেনারা পশ্চিম তীরের জেনিন শহর থেকে দুই ফিলিস্তিনিকে আটক করে। এর মধ্যে একজনের সাবেক কারাবন্দি রয়েছেন যাকে তারা শারীরিকভাবে নির্যাতন করেছে। বাকি তিন ফিলিস্তিনিকে সোমবার বায়তুল মুকাদ্দাস থেকে আটক করা হয়।

সূত্র: পার্সটুডে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ