মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

প্রথমবারের মতো আজাদ কাশ্মিরে নারী পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের আজাদ কাশ্মিরে প্রথমবারের মতো মহিলা নিয়ন্ত্রিত পুলিশ স্টেশন খোলা হয়েছে। আইন ও বিচারব্যবস্থার ওপর মহিলাদের আস্থা ফেরাতে এ রাজ্যের রাওয়ালকোটে সোমবার (২৫ অক্টোবর) এটি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সরদার আবদুল কাইউম নিয়াজি। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. সোহিল হাবিব তাজিকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর আইজিপি ড. সোহিল হাবিব তাজিক বলেন, কর্মক্ষেত্রে বা শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের হয়রানি, সাইবার স্টকিং, শিশু নির্যাতন, গার্হস্থ্য সমস্যা, সহিংসতা, নারী নির্যাতনের অভিযোগগুলো তদন্ত করবে এই স্টেশন। নারী সংশ্লিষ্ট সম্পত্তি বিরোধসহ নানাবিধ নাগরিক সমস্যার অভিযোগগুলোও তদন্ত করবে এই নারী পুলিশ স্টেশন।

প্রাথমিকভাবে ১১ সদস্যের একটি দল এই থানা পরিচালনা করবে। অফিসার ইন চার্জ হিসাবে দায়িত্ব পালন করবেন সাব-ইন্সপেক্টর জাহিদা হানিফ। এরপর মুজাফফরাবাদ এবং মিরপুরের বিভাগীয় সদর দপ্তরে একটি করে স্টেশন স্থাপন করা হবে।

আন্তর্জাতিকভাবে লিঙ্গবৈষম্যের ক্ষেত্রে পাকিস্তানের অবস্থান ১৫৩ নম্বরে। তাদের পেছনে রয়েছে আর মাত্র তিনটি দেশ। এ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘নতুন এই থানা স্থাপন সেই ব্যবধান কিছুটা হলেও কমিয়ে আনতে সাহায্য করবে।’

আজাদ কাশ্মিরে নারী পুলিশ সদস্যের সংখ্যা ১৫০ জন, যেখানে মোট পুলিশের সংখ্যা আট হাজার। সেই তুলনায় নারী পুলিশের সংখ্যা অনেক কম।

পাকিস্তানে নারী পুলিশ স্টেশনের যাত্রা শুরু হয় প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হাত ধরে। ১৯৯৪ সালের ২৫ জানুয়ারি ইমলামাবাদে দেশটির প্রথম নারী পরিচালিত পুলিশ স্টেশনের উদ্বোধন করেন তিনি। সূত্র: দ্য ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ