মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

ড. রেজা কিবরিয়া-নুরের নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘গণ অধিকার পরিষদ’।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এ নাম ঘোষণা করেন নুরুল হক নুর। এর স্লোগান হচ্ছে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে।

‘গণ অধিকার পরিষদ’ এর মূলনীতি চরটি। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এগুলোর ওপর ভিত্তি করে রাজনৈতিক কাজ পরিচালিত হবে দলটির।

মূলনীতি ও দলের উদ্দেশ্য এবং ২১ দফা পড়ে শুনান সংগঠনটির আরেক নেতা রাশেদ খান।

এর আগে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দলটির নেতাদের উত্থান ঘটে। এসময় তারা গড়ে তুলেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন। এরপর বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম করে দলটির নেতারা।

গতবছর নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দেন নুরুল হক নুর। এজন্য গঠন করেন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদসহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ