মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

এবার বাংলাদেশী ক্রিকেটারদের জামাতে নামাজ আদায়ের দৃশ্য ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

দুবাইয়ে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট মাঠে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিদওয়ানের নামাজ আদায়ের দৃশ্যের পর এবার ভাইরাল হলো বাংলাদেশী ক্রিকেটারদের জামাতের সাথে নামাজ আদায়ের দৃশ্য।

বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের টাইমলাইনে ছবিটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে ‘নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা নয়’। ছবিতে দেখা গেছে, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ইমামতিতে নামাজ আদায় করছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব।

আরো পড়ুন: ক্রিকেট মাঠে নামাজের দৃশ্য, যেভাবে মূল্যায়ন করলেন আলেম সাংবাদিক আলী হাসান তৈয়ব

মুহুর্তেই তা ভাইরাল হয়। ৪০ মিনিট আগে( প্রতিবেদন লেখার সময়) পোস্ট করা ছবিটিতে ইতোমধ্যেই লাখের উপরে মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ছবিটির কমেন্ট বক্সে প্রশংসা করতে দেখা গেছে অনেককে।

ইতিমধ্যে অনেকে নিজেদের টাইমলাইনেও ছবিটি শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেছেন।

আরো পড়ুন: বিরতির ফাঁকে মাঠেই নামাজ পড়লেন পাক ক্রিকেটার, ভিডিও ভাইরাল

এর আগে এক ম্যাচে ভারতকে ঐতিহাসিকভাবে হারায় পাকিস্তান। সেই ম্যাচে ঐতিহাসিক উত্তেজনার থেকেও আলোচনায় প্রাণ পায় ক্রিকেট মাঠে পাকিস্তান দলের ক্রিকেটার মোহাম্মদ রিদওয়ানের নামাজ আদায়ের দৃশ্য। তবে সেই দৃশ্যটি আন্তর্জাতিক ম্যাচের হলেও বাংলাদেশী ক্রিকেটারদের ভাইরাল ছবিটি প্র্যাকটিসের সময়ের বলে জানা গেছে।

আরো পড়ুন: মুসলিম পরিচয়ের কারণে বিদ্বেষপূর্ণ মন্তব্যের শিকার ভারতীয় ক্রিকেটার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ