মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

'মোদির শাসনকালে ভারত ছেড়েছেন ৩৫ হাজার বিত্তবান উদ্যোক্তা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে ভারতে বিত্তবান উদ্যোক্তাদের দুর্দশার কথা তুলে ধরলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। তার মতে, ২০১৪ সাল থেকে ২০২০ পর্যন্ত ভারত ছেড়েছেন ৩৫ হাজার বিত্তবান উদ্যোক্তা।

সম্প্রতি টুইটারে তিনি এই অভিযোগ তোলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

টুইটে বিভিন্ন সংস্থার দেওয়া রিপোর্ট তুলে ধরে অমিত জানান, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বিপুল সংখ্যক বিত্তবান উদ্যোক্তা দেশ ছেড়েছেন। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত দেশ ছেড়েছেন ২৩ হাজার জন। ২০১৯ সালে আরও ৭ হাজার জন দেশ ছেড়েছেন। ২০২০ সালে দেশ ছেড়েছেন আরও ৫ হাজার জন। তারা এখন অন্য দেশে পাড়ি দিয়েছেন।

পশ্চিমবঙ্গের এই অর্থমন্ত্রীর প্রশ্ন- কী কারণে এই ধরনের ঘটনা ঘটছে? আতঙ্কে? একইসঙ্গে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে শিল্পপতিদের অপমান করারও অভিযোগ তুলেছেন তিনি।

এ প্রসঙ্গে টুইটে তিনি লিখেছেন, ‘খবরে প্রকাশিত হয়েছে পীযূষ তার এক বক্তব্যে দেশের শিল্পমহলকে দেশবিরোধী তকমা দিয়েছেন। শিল্পপতিরা নাকি দেশের স্বার্থবিরুদ্ধ কাজ করছেন। মোদি পীযুষবাবুকে তিরষ্কার করেননি কেন।’

প্রধানমন্ত্রীর কাছে সংসদে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন রাজ্যের অর্থমন্ত্রী। এর আগে দেশের অভ্যন্তরীণ উৎপাদন থেকে শুরু করে জিএসটি, সব ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন অর্থমন্ত্রী। এবার ফের দেশের শিল্পায়ন নিয়ে কেন্দ্রীয় সরকারকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ