মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

মহামারির অবসান আমাদের হাতে: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সব দেশ যখন স্বাস্থ্য সরঞ্জাম ব্যবহার শুরু করবে, তারা যদি একযোগে চায় যে করোনার মহামারির অবসান হোক, তবেই কেবল করোনা শেষ হবে।

রোববার (২৪ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস জার্মানির বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বক্তৃতায় এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‌মহামারির অবসান ঘটানো এটা আমাদের হাতে। আমাদের প্রয়োজনীয় সব স্বাস্থ্য সরঞ্জাম হাতে রয়েছে। এগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করা দরকার। কিন্তু বিশ্ব সেসব সরঞ্জাম ভালোভাবে ব্যবহার করছে না।

তিনি হতাশা প্রকাশ করে বলেন, প্রতি সপ্তাহে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হচ্ছে। বোঝা যাচ্ছে মহামারির অবসান এখনও অনেক দূরে।

এসময় কোভ্যাক্স ও আফ্রিকান ভ্যাকসিন অ্যাকুইজিশন ট্রাস্টের (এভিএটি) সঙ্গে টিকা নিয়ে আরও বেশি কাজ করতে ও অনুদান প্রদানে জি-২০ সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সম্মেলনে চলতি বছরে বিশ্বের সব দেশের ৪০ শতাংশ এবং আগামী বছরের মাঝের দিকে ৭০ শতাংশ মানুষের জন্য ভ্যাকসিন সরবরাহে পরিকল্পনা নেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ