মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার

বিরতির ফাঁকে মাঠেই নামাজ পড়লেন পাক ক্রিকেটার, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে কোনো জয়ই ছিল না পাকিস্তানের। সেই পাকিস্তানই বিরাট কোহলিদের ১০ উইকেটের বড় ব্যবধানে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে।।

এমন দুর্দান্ত ও ঐতিহাসিক জয়কেও ছাপিয়ে গেছে যে বিষয়টি তা হলো, পানি পানের বিরতিতে ম্যাচ জয়ের অন্যতম নায়ক পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নামাজ আদায়ের ঘটনাটি। যা কোটি ভক্তের হৃদয় জয় করেছে।

এই ব্যাটসম্যান যখন নামাজ আদায় করছিলেন তখন পানি পানে ব্যস্ত ছিল ভারতের দুই ব্যাটসম্যানসহ নিজ দলের অন্য ক্রিকেটাররা।

prayer time mohammad rizwan pakistan cricketer

এ সময় পানি পানের বিরতি দিলে সেই সুযোগে পাকিস্তানের উইকেটকিপার রিজওয়ান তার গ্লাভস এবং হেলমেট খুলে মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে মাগরিবের নামাজ আদায় করেন। লাইভ চলাকালীন একজন খেলোয়াড়ের আপন রবের প্রতি এই আত্মসমর্পণের দৃশ্য গোটা মাঠে এক অন্যরকম আবহের তৈরি করে। গ্যালারি দর্শকরাও চিৎকার-চ্যাচামেচি ছেড়ে অন্যরকম অনুভূতিতে মিশে যান।

রিজওয়ানের এই নামাজ আদায়ের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে ভিডিওটি সয়লাব এখন। রিজওয়ানের ভূঁয়সী প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ