মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার

ফারেগের পরেও কিতাব বুঝতে সমস্যা? যেভাবে কাটিয়ে উঠবেন দুর্বলতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

হুজুর আমি একজন তাকমীল পড়ুয়া মধ্যম দরজার ছাত্র। ২০ বছর বয়সে তাকমীল পড়ি। তাকমীল পর্যন্ত পড়লেও বয়সের স্বল্পতার কারণে দরসি কিতাবগুলো অনেকাংশই বুঝতে সক্ষম হইনি। তাছাড়া মনোযোগের অভাবও যথেষ্ট ছিল। কারণ ইলম তলবের মাকসাদই বুঝিনি। বর্তমান আমার যোগ্যতা সরফ-এর ক্ষেত্রে যা আছে তাতে পাঞ্জেগাঞ্জ ও ইলমুছ্ ছীগা পড়াতে পারব ইনশাআল্লাহ। নাহব ও মানতেকের কিছুটা ধারণা আছে। তবে এখন নাহু-সরফ মুতালাআ করলে আগের চেয়ে কিছুটা ভাল বুঝতে পারি আলহামদুলিল্লাহ।

এখন আমার কথা হল, কী করলে বা কোন কোন কিতাব পড়লে আমি যোগ্য আলেম হতে পারব। অর্থাৎ আমি নিচের কিতাব বা বিষয়গুলো সম্পর্কে বুৎপত্তি অর্জন করতে পারব? কিতাবগুলো হল- [১] হেদায়া [২] নূরুল আনোয়ার [৩] শরহে তাহযীব [৪] উসূলুশ শাশী [৫] মুখাতাসারুল মাআনী [৬] শরহে আকায়েদ [৭] সিরাজী। এবং আমার জন্য কি ইফতা পড়া সম্ভব হবে? সম্ভব হলে কীভাবে? মেহেরবানি করে জানালে খুব খুশি হব। কারণ এ ব্যাপারে আমি হতাশায় আছি।

উত্তর:

এটাই হল আমাদের তালেবে ইলম সমাজের সাধারণ ব্যাধি। তারা তলবহীন তালেবে ইলম। আফসোসের বিষয় এই যে, এ ব্যাধি সম্পর্কে বারবার সাবধান করা হলেও তাদের গাফলতের নিদ্রা ভাঙ্গে না। এরপর যখন সময় গড়িয়ে যায় তখন আফসোস করতে থাকে। আপনাকে এজন্য মুবারকবাদ দিচ্ছি যে, আপনি নিজের অপরাধ পরিষ্কার ভাষায় স্বীকার করেছেন। তদুপরি সাহস না হারিয়ে মেহনত জারি রাখার সংকল্প করেছেন। আলাহ তাআলা আপনাকে সাহায্য করুন। আমীন।

এখন আপনার করণীয় কী-এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা আপনার কোনো উস্তাদই দিতে পারেন, যিনি আপনার অবস্থা সম্পর্কে অবগত। আমি সংক্ষেপে এটুকু বলছি যে, কোথাও যদি আপনার তাদরীসের ব্যবস্থা হয়ে থাকে তাহলে কোনো অভিজ্ঞ উস্তাদের নিকট থেকে প্রতিদিনের সবক বুঝে নেবেন। ছাত্রদের মতো ইয়াদ ও অনুশীলনের মাধ্যমে সবক খুব ভালোভাবে রপ্ত করবেন। উস্তাদের নিকট থেকে তাদরীসের পন্থা বুঝে নেবেন। এরপর দরসগাহে গিয়ে ছাত্রদের পড়াবেন। এভাবে দরসগাহে উস্তাদ আর দরসগাহের বাইরে কোনো পুরনো উস্তাদের শাগরিদ হিসেবে মেহনত অব্যাহত রাখুন। এভাবে যদি প্রাথমিক কিতাবগুলো এক এক করে বারবার পড়াতে থাকেন তাহলে ইনশাআলাহ কিতাবি ইস্তেদাদ পয়দা হবে এবং ইলমি তারাক্কি সহজ হবে। প্রশ্নোক্ত কিতাবগুলোও তখন বুঝে আসতে থাকবে অথবা আলাদাভাবে কারো কাছে ‘আসসাফফুল ইদাদী’ [মাদরাসাতুল মাদীনা]-এর নেসাব পড়ে তারই পরামর্শক্রমে সামনে অগ্রসর হতে থাকুন।

সূত্র: আল কাউসার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ