মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার

তালেবানের সঙ্গে আলোচনায় বসছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। কাতারের রাজধানী দোহায় উভয় পক্ষের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্সের

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ থেকে ২৬ অক্টোবর ওয়াং ই-এর কাতার সফরের কথা রয়েছে। এই সফরে আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হবেন।

তালেবান সরকারের সঙ্গে এখনও যেসব গুটিকয়েক দেশ রাষ্ট্রদূত পর্যায়ের সম্পর্ক বজায় রেখেছে চীন তাদের অন্যতম। তবে তালেবান সরকারকে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বেইজিং।

গত মাসে আফগানিস্তানের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ