বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

২৪ ঘণ্টায় ১৮৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৫৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৪ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৮৩৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ৮৬ জন।

শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে মোট ভর্তি থাকা ৮৩৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে রয়েছেন ৬৬৯ জন। আর ১৬৯ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১৮৯ জন রোগীর মধ্য ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৭ জন ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ৯৮ জন ভর্তি হন। এছাড়া ৩৪ জন ভর্তি হন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

এদিকে ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২ হাজার ৩১৯ জন। তাদের মধ্যে ২১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে জানুয়ারিতে ৩২, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে’তে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে দুই হাজার ২৮৬, আগস্টে সাত হাজার ৬৯৮, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন এবং ২৩ অক্টোবর পর্যন্ত চার হাজার ১২২ জন রোগী ভর্তি হন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬ জনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ