মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার

স্ত্রীকে পুরুষ স্বাস্থ্যকর্মী টিকা দেওয়ায় গভর্নরকে চড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের সাবেক ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার জয়নালাবেদিন হুরেম সম্প্রতি ইস্ট আজারবাইজান প্রদেশের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন। আর প্রথম দিনেই বিপত্তি!

শপথ অনুষ্ঠানে শনিবার হঠাৎ এক সৈনিক তাকে চড় মেরে বসেছে। প্রদেশটির রাজধানী তাবরিজের ওই অনুষ্ঠানের মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন হুরেম। তখনই এ ঘটনা ঘটে।

পরে রাষ্ট্রীয় টেলিভিশনে গভর্নর জানান, একজন পুরুষ স্বাস্থ্যকর্মী ওই সৈনিকের স্ত্রীকে করোনা টিকা দেওয়ায় রেগে দিয়ে আক্রমণ করে বসে।
হুরেম জানান, ওই সৈনিককে তিনি চেনেন। তাকে ক্ষমা করে দিয়েছেন ও কোনো অভিযোগ তুলবেন না।

তবে তাবরিজের কৌঁসুলি ইতিমধ্যে রেভল্যুশনারি গার্ডের ওই সৈনিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আইআরজিসি এক বিবৃতিতে হুরেমকে সমর্থন দিয়ে জানিয়ে বলেছে, ওই সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ