শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সরকারের সাথে সমঝোতায় ইসলামাবাদমুখী পদযাত্রা স্থগিত টিএলপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ জানিয়েছেন, সরকারের সাথে আলোচনার পর পদযাত্রা স্থগিত করতে সম্মত হয়েছে পাকিস্তানের নিষিদ্ধ উগ্র রক্ষণশীল দল তেহরিকে লাব্বাইক পাকিস্তান (টিএলপি)।

আজ রোববার টিএলপির নেতৃত্বস্থানীয়দের সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, টিএলপি মঙ্গলবার পর্যন্ত তাদের পদযাত্রা স্থগিত রাখবে। তবে লাহোর থেকে ইসলামাবাদের রাস্তায় মুরিদকি শহরে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ অব্যাহত রাখবে।

শেখ রশিদ আহমদ বলেন, তাদের দাবিদাওয়া বিবেচনার পর শান্তিপূর্ণভাবে এর সমাধান করা হবে। পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার টিএলপির আলোচকদের সাথে সরকার আবার আলোচনায় বসবে। এর আগে শুক্রবার টিএলপি প্রধান সাদ রিজভির মুক্তির দাবিতে লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা শুরু করে।

শুক্রবারের পদযাত্রায় পুলিশের সাথে টিএলপির সমর্থকদের সংঘর্ষে দুই পুলিশ নিহত হয়েছে। অপরদিকে শুক্রবার দুইজন ও শনিবার তিনজন টিএলপি সমর্থক নিহত হয়েছে বলে দলটি এক টুইট বার্তায় জানায়। এর আগে চলতি বছরের এপ্রিলে আইন হাতে তুলে নিতে সমর্থকদের উৎসাহিত করার অভিযোগে টিএলপি প্রধান সাদ রিজভিকে গ্রেফতার করা হয়। একইসাথে তার দলকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সাদ রিজভি ফ্রান্সে ইসলামের নবী মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র আঁকার জন্য পাকিস্তান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য দাবি করছিলেন।সূত্র: জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ