মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় একজন নিহত, গুলিবিদ্ধ ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার ( ২৩ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।

জর্জিয়া পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর হামলায় মোট আটজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। তবে আহত অন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) ঘটনাটির তদন্ত করছে। জিবিআই জানিয়েছে, নিহত ওই ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী না। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, হামলার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসে চলাফেরা বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ পরই এ বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাবলিক ইভেন্টগুলো বাতিল করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ